November 9, 2026, 4:27 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

শ্যামা পূজা ও দীপাবলিতে আলোর বার্তা ছড়াবে শুভশক্তি

পল্লব চক্রবর্তী, নাসিরনগর প্রতিনিধি:

আলো ও অন্ধকারের চিরন্তন লড়াইয়ে আলোর বিজয়ের বার্তা নিয়ে আজ ৮ নভেম্বর, রবিবার পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি। কার্তিক অমাবস্যায় দেবী কালীর আরাধনা ও দীপাবলি উদ্‌যাপন উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও সনাতনী জনপদে নেওয়া হয়েছে নানা আয়োজন। দেবী কালী শক্তি, সাহস ও অশুভ বিনাশের প্রতীক। তাঁর আরাধনার মধ্য দিয়ে ভক্তরা পরিবার ও সমাজের মঙ্গল কামনা করেন।
শাক্ত রীতি অনুযায়ী মহানিশায় দেবী কালীর পূজা অনুষ্ঠিত হয়। পূজার আনুষ্ঠানিকতায় থাকে মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন ও আরতি। অনেক মন্দিরে রাতভর চলে ভজন-কীর্তন ও ধর্মীয় সংগীত। অন্যদিকে দীপাবলি উপলক্ষে ঘরবাড়ি, মন্দির ও পূজামণ্ডপ সাজানো হয় প্রদীপের আলোয়। উপনিষদের ‘তমসো মা জ্যোতির্গময়’ বাণী অন্ধকার থেকে আলোতে উত্তরণের প্রতীকী বার্তা বহন করে। নাসিরনগরের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপেও প্রতিমা নির্মাণ, আলোকসজ্জা, পূজা, আরতি ও প্রসাদ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শ্যামা পূজা ও দীপাবলি শুধু ধর্মীয় আচার নয়, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করারও উপলক্ষ। প্রদীপের আলো মানুষের অন্তরে জ্ঞান, বিবেক, সত্য ও শুভবোধ জাগিয়ে তোলার প্রতীক। হিংসা, বিদ্বেষ ও অন্যায় দূর করে সত্য ও মানবতার আলো ছড়িয়ে দেওয়াই হোক এবারের উৎসবের প্রত্যয়। একই সঙ্গে শব্দ ও বায়ুদূষণ এড়িয়ে নিরাপদ ও পরিবেশবান্ধবভাবে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার