November 9, 2026, 4:18 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলিম্যান হিসেবে কাজ শুরু করা শাহজাহানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বিমানবন্দরকেন্দ্রিক অনিয়ম, স্বর্ণ চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, পরিচিত এক কাস্টমস কর্মকর্তার মাধ্যমে ২০১০ সালে তিনি মাসিক ৮ হাজার টাকা বেতনে কাজ শুরু করেন। ঢাকায় এসে প্রথমে ইউসুফ আলীর একটি মেসে থাকতেন। অভিযোগ রয়েছে, মাত্র ১৪ বছরের ব্যবধানে তিনি শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এবং দুই বছর আগে মধ্যস্থতাকারী ইসমাইলের মাধ্যমে সেই মেসটিই কিনে নেন।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীর দক্ষিণখানে তাঁর নামে ‘সিনথিয়া অ্যান্ড সিলভিয়া কটেজ’ নামে একটি ১০ তলা ভবন, আশকোনায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও ১৮ কাঠা জমিতে নির্মাণাধীন একটি ভবন রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া উত্তরার ১ নম্বর সেক্টরে বাড়ি, ১৮ নম্বর সেক্টরে নির্মাণাধীন আরেকটি বাড়ি, আশিয়ান সিটিতে একাধিক প্লট এবং একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে বলেও দাবি করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামের বাড়িতে ২০১০ সালে ভিটেমাটি ছাড়া তেমন কিছু না থাকলেও এখন সেখানে ডুপ্লেক্স বাড়ি ও এক বিঘা জমিতে পুকুর রয়েছে। শ্বশুরবাড়িতেও সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।
বিমানবন্দর কাস্টমস এলাকার সামনে ‘সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে তাঁর একটি প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে থাকলেও ম্যানেজারের মাধ্যমে প্রতিষ্ঠানটি সচল রাখা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, তিনি আওয়ামী লীগ আমলে নিজেকে দলটির নেতা পরিচয় দিয়ে ২০২০ সালে ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। দুদকে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তবে দুদকের আনুষ্ঠানিক বক্তব্য ও শাহজাহানের বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার