November 9, 2026, 4:44 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার

অভয়নগর প্রতিবেদক

 

শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। বিগত শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর করা হয়েছে এবং খনিজ সম্পদের যথাযথ ব্যবহার হয়নি। একইভাবে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে গ্রামীণ চিকিৎসাব্যবস্থার অবনতি ঘটেছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে দেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।



ফেসবুক কর্নার