November 9, 2026, 4:44 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই, আটক ৭

অভয়নগর প্রতিবেদক

 

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয়েছেন নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করা হয়। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে শতাধিক ব্যক্তি পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ সিরাজকে ছিনিয়ে নেন। আটক সাতজনের মধ্যে চারজন হলেন মো. সোহেল হাওলাদার (২৭), মিল্টন হাওলাদার (২০), রাশেদ মৃধা (২৫) ও শহিদুল ইসলাম (২৮)।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সিরাজ মোল্লার বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। নলছিটির গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জীদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ছিনিয়ে নেওয়া আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছে।



ফেসবুক কর্নার