November 9, 2026, 4:36 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্যে কান্নায় ভেঙে পড়লেন জাবের

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শরীফ ওসমান হাদিকে স্মরণ করে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় মঞ্চের সামনে বসে থাকা এক যুবককেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে এ ঘটনা ঘটে। পরে কান্নার দৃশ্যসংবলিত ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জাবের। তিনি বলেন, ‘দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।’ তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির অসমাপ্ত লড়াই, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাঁরা লড়াই চালিয়ে যাবেন।

অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন নেতা-কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ ও ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে।



ফেসবুক কর্নার