November 9, 2026, 4:29 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের মোটরসাইকেল নিলেন বিএনপি নেতা

অভয়নগর প্রতিবেদক

 

বরিশালের বাবুগঞ্জে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এক ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপির চার নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় ঠিকাদার মো. রুস্তম হাওলাদার ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রোববার (৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা এবং সাকিব হাওলাদার, সজিব হাওলাদার ও মুবিন মোল্লা। ভুক্তভোগী বাইপাস-হাদিবাসকাঠি সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই কাজের সাব-ঠিকাদার। অভিযোগ, কাজ চালিয়ে যেতে তিন লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করে একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।

মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সড়কের কাজে তাঁর বিনিয়োগ রয়েছে এবং রুস্তম হাওলাদারের কাছে তিনি টাকা পাবেন। পাওনা আদায় করতে না পেরে মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন। এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার