November 9, 2026, 4:18 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

সীমান্তে বাংলাদেশিরা ওৎ পেতে আছে, দাবি শুভেন্দুর

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিরা ‘ওৎ পেতে আছে’ বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফের নজরদারিতে সামান্য অসতর্কতা দেখা দিলেই তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রোববার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নেমে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগাভাগি করেন এবং স্পিডবোটে ইছামতি নদী ঘুরে দেখেন।

সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, দূরবীন দিয়ে সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করে আপাতদৃষ্টিতে কিছু দেখা যায়নি। তবে বিএসএফের নজর এড়িয়ে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। বিএসএফ ও পুলিশ যৌথভাবে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে বলেও দাবি করেন তিনি। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে বলে জানান।

শুভেন্দু আরও জানান, সীমান্ত রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আগামী বছর থেকে বিএসএফ, এসএসবি ও পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যদের জন্য ‘সীমামিত্র সম্মান’ চালু করা হবে। কারা এ সম্মাননা পাবেন, তা নির্বাচক কমিটি নির্ধারণ করবে। উল্লেখ্য, হিঙ্গলগঞ্জ সীমান্তের অপর পাশে বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অবস্থিত।



ফেসবুক কর্নার