November 9, 2026, 4:28 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক

অভয়নগর প্রতিবেদক

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রান পূর্ণ করেছেন তিনি। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। সেই ম্যাচে প্রথম ইনিংসে ১৯ ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করেন মুশফিক।

সিলেট টেস্টের পঞ্চম দিনে ইনিংস শুরু করার আগে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন তিনি। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। দ্বিতীয় ইনিংসে ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে সিঙ্গেল নিয়ে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ১০৭ টেস্টে ১৯৭ ইনিংস খেলে এই কীর্তি গড়েন তিনি। তাঁর টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি অর্ধশতক।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক, তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। মুশফিকের সর্বোচ্চ অপরাজিত ইনিংস ২১৯ রানের। টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে সাত হাজার রানের ঘরে পৌঁছেছেন তিনি। এই মাইলফলক অর্জনের পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছেন মুশফিক। তাঁর ওপরে রয়েছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস, যাঁর রান ৭ হাজার ৩৭।



ফেসবুক কর্নার