November 8, 2026, 4:18 pm

লা লিগায় জয়ের হারে গার্দিওলা-আনচেলত্তিকে ছাড়ালেন মরিনিয়ো

অভয়নগর প্রতিবেদক

 

লা লিগায় কোচ হিসেবে জয়ের হারে পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তিকে ছাড়িয়ে গেছেন হোসে মরিনিয়ো। ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের জয়ের মধ্য দিয়ে লা লিগায় কোচ হিসেবে ১২৬ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে ৯৭ ম্যাচে জয় পেয়েছেন মরিনিয়ো, যা ৭৭ শতাংশ জয়ের হার। স্প্যানিশ পরিসংখ্যান বিশেষজ্ঞ মিস্টারচিপের তথ্য অনুযায়ী, লা লিগায় অন্তত ১০০ ম্যাচ পরিচালনা করা কোচদের মধ্যে এটিই সর্বোচ্চ জয়ের হার।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। ১৫২ ম্যাচে ১১৬ জয় নিয়ে তাঁর জয়ের হার ৭৬ দশমিক ৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা কার্লো আনচেলত্তির জয়ের হার ৭১ দশমিক ১ শতাংশ। এ ছাড়া জাভি হার্নান্দেজের ৬৯ দশমিক ৬, জিনেদিন জিদানের ৬৭ দশমিক ৮ এবং লুইস এনরিকের ৬৬ দশমিক ৪ শতাংশ ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে। তবে লা লিগায় ১০০ ম্যাচের কম পরিচালনা করায় এই পরিসংখ্যানে বিবেচিত না হলেও বার্সেলোনার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিকের জয়ের হার ৭৯ দশমিক ৩ শতাংশ।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে ২৮ মিনিটে ফেদেরিকো ভালভের্দে, ৩৬ মিনিটে আর্দা গুলার এবং ৭৫ মিনিটে কিলিয়ান এমবাপে গোল করেন। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।



ফেসবুক কর্নার