November 7, 2026, 4:12 pm

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ৩০ রানের লিড বাংলাদেশের

অভয়নগর প্রতিবেদক

 

তাওহীদ হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। শনিবার সিলেট টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে ৩৫৯ বলে ২৪২ রানে অপরাজিত থাকেন হৃদয়। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩৫৬ রান।

দিনের শুরুতে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। একপর্যায়ে ১৮৪ রানে সপ্তম উইকেট হারিয়ে বড় চাপে পড়ে দল। তখনও ১৭২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। তবে অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে ১১৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান হৃদয়। তাইজুল ৫৬ বলে ২২ রান করে আউট হন।

এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে নবম উইকেটে আরও ৮৫ রান যোগ করেন হৃদয়। ৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। তাসকিন ২৯ বলে ১২ রান করে ফিরলে এবং চোটের কারণে সাদমান ইসলাম ব্যাটিংয়ে নামতে না পারায় ৯ উইকেটেই বাংলাদেশের ইনিংস শেষ হয়।



ফেসবুক কর্নার