November 4, 2026, 8:50 pm

ভিনিসিয়ুসের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন অভিনেত্রী স্যাডি সিং

অভয়নগর প্রতিবেদক

 

ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন অভিনেত্রী স্যাডি সিং—এমন দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো। প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়ে স্যাডিকে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ ভিআইপি বক্সে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন ভিনিসিয়ুস। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি অভিনেত্রী। যদিও এ বিষয়ে ভিনিসিয়ুস বা স্যাডি কেউই প্রকাশ্যে কিছু জানাননি। তাঁদের মধ্যে এমন কথোপকথনের কোনো যাচাইযোগ্য প্রমাণও সামনে আসেনি।

সম্প্রতি ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে ভিনিসিয়ুসের। গত অক্টোবরে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এর আগে সম্পর্কের টানাপোড়েন ও পুনর্মিলন নিয়েও আলোচনা হয়েছিল। বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। এর মধ্যেই স্যাডিকে ঘিরে নতুন এই খবর সামনে এসেছে।

‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে ম্যাক্স মে-ফিল্ড চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান স্যাডি সিং। অন্যদিকে মাঠের বাইরের আলোচনার পাশাপাশি মাঠেও নিষেধাজ্ঞার কারণে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে চার ম্যাচ খেলতে পারছেন না ভিনিসিয়ুস। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে তাঁর বাধা নেই। ফলে এএইচকে অ্যাথেন্সের বিপক্ষে তাঁকে মাঠে দেখা যেতে পারে।



ফেসবুক কর্নার