November 4, 2026, 8:55 pm

কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

অভয়নগর প্রতিবেদক

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতের সহযোগী সদস্য ও মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শাহরিয়ার জামানকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তাঁর বাবা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। তিনি জানান, সন্ধ্যায় গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা তাঁর ছেলের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার