November 4, 2026, 1:28 pm
শিরোনাম :
সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন; আহত সাংবাদিকরা সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুতে নিন্দা, তদন্তের দাবি জামায়াত আমিরের তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান নবজাতকের মৃত্যুতে মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রপতির আহ্বান তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল

তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড

অভয়নগর প্রতিবেদক

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনীম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন দিশা। ওই রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। এর আগে তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যান। মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও একটি মোটরসাইকেল গ্যারেজে তাঁকে দেখা গেছে। তাহসিফের কললিস্ট পর্যালোচনায় ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে দিশার সম্পৃক্ততার তথ্যপ্রমাণ মিলেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন, অন্য আসামিদের শনাক্ত এবং দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য যাচাই করতে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।



ফেসবুক কর্নার