November 4, 2026, 11:06 am

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

অভয়নগর প্রতিবেদক

 

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকদের বিক্ষোভে মহাসড়ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে আসছেন। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া গতকাল পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন এবং একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।



ফেসবুক কর্নার