November 4, 2026, 10:09 am
শিরোনাম :
অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল তিন প্রাণ আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল এসআইয়ের ডিসেম্বরে কিছু ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টের অনুপ্রবেশ হলে দায় সরকারের: নাহিদ পেনসিলভেনিয়ায় ট্রাম্পের দলের আসন পুনরুদ্ধার করলেন কোগনেটি হাটহাজারী শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা মহাপরিচালক মার্কিন সিনেটে একসঙ্গে দায়িত্ব নেবেন তিন কৃষ্ণাঙ্গ নারী আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ সোনারিকা

অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল তিন প্রাণ

অভয়নগর প্রতিবেদক

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আট ঘণ্টার ব্যবধানে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হন। এর আট ঘণ্টা পর বুধবার (৪ নভেম্বর) সকালে পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন এলাকায় পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস (৫০) ও হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৫৫)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২১) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন হোসেন আলী (৩০)। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আপন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক দুই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে অভয়নগরে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার