November 4, 2026, 10:11 am
শিরোনাম :
অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল তিন প্রাণ আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল এসআইয়ের ডিসেম্বরে কিছু ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টের অনুপ্রবেশ হলে দায় সরকারের: নাহিদ পেনসিলভেনিয়ায় ট্রাম্পের দলের আসন পুনরুদ্ধার করলেন কোগনেটি হাটহাজারী শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা মহাপরিচালক মার্কিন সিনেটে একসঙ্গে দায়িত্ব নেবেন তিন কৃষ্ণাঙ্গ নারী আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ সোনারিকা

ডিসেম্বরে কিছু ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম

অভয়নগর প্রতিবেদক

 

ডিসেম্বরে কোনো রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সরকারের ব্যর্থতা ও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার চেষ্টার ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক অগ্রগতি ও স্থানীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে কিছু ঘটার সম্ভাবনা নেই। তবে সরকারের কর্মকাণ্ডের ওপর জনগণের আস্থা নেই। আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতার চেষ্টা হলে এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে। সরকারের ব্যর্থতা, নৈরাজ্য ও গণবিরোধী নীতির বিরুদ্ধে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সময়মতো পরিকল্পনা নিতে সরকার ব্যর্থ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ও নৈরাজ্য ঘটলে এর দায় সরকারকে নিতে হবে। এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগও করেন তিনি। সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার