November 4, 2026, 10:10 am
শিরোনাম :
অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল তিন প্রাণ আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল এসআইয়ের ডিসেম্বরে কিছু ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টের অনুপ্রবেশ হলে দায় সরকারের: নাহিদ পেনসিলভেনিয়ায় ট্রাম্পের দলের আসন পুনরুদ্ধার করলেন কোগনেটি হাটহাজারী শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা মহাপরিচালক মার্কিন সিনেটে একসঙ্গে দায়িত্ব নেবেন তিন কৃষ্ণাঙ্গ নারী আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ সোনারিকা

বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ সোনারিকা

অভয়নগর প্রতিবেদক

 

ছোটপর্দায় পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভদোরিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একটি ধারাবাহিকে প্রায় এক বছর কাজ করার পর পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই দাবি জানানোর পরই তাকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কোন ধারাবাহিকে কাজ করার সময় এমন ঘটনা ঘটেছে, তা প্রকাশ করেননি অভিনেত্রী।

সোনারিকা জানান, ধারাবাহিকটির টিআরপি ভালো হওয়ায় চ্যানেল কর্তৃপক্ষ তাদের নিয়ে উদ্‌যাপনও করেছিল। এমন সাফল্যের পর কাজের স্বীকৃতি হিসেবে পারিশ্রমিক বাড়ানোর প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু বেতন বৃদ্ধির দাবি জানালে উল্টো কীসের ভিত্তিতে তিনি বেতন বাড়াতে চাইছেন, সেই প্রশ্ন করা হয়। শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হলেও বিষয়টি সরাসরি জানানো হয়নি।

অভিনেত্রীর অভিযোগ, একই ধারাবাহিকের একজন পুরুষ সহ-অভিনেতা কাজ ছেড়ে দেওয়ার হুমকি দিলে তার পারিশ্রমিক তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। অথচ প্রায় এক বছর কাজ করেও সোনারিকার বেতন একবারও বাড়ানো হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তি বা ধারাবাহিকের নাম প্রকাশ না করলেও তার এই বক্তব্য ছোটপর্দার পারিশ্রমিকের বৈষম্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।



ফেসবুক কর্নার