November 4, 2026, 10:12 am
শিরোনাম :
অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল তিন প্রাণ আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল এসআইয়ের ডিসেম্বরে কিছু ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টের অনুপ্রবেশ হলে দায় সরকারের: নাহিদ পেনসিলভেনিয়ায় ট্রাম্পের দলের আসন পুনরুদ্ধার করলেন কোগনেটি হাটহাজারী শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা মহাপরিচালক মার্কিন সিনেটে একসঙ্গে দায়িত্ব নেবেন তিন কৃষ্ণাঙ্গ নারী আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ সোনারিকা

আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

অভয়নগর প্রতিবেদক

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি নিজের অস্ত্র দিয়ে গুলি চালিয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ক্যাম্পের একটি কক্ষে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিজের কাছে থাকা সরকারি পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার