November 4, 2026, 11:07 am

ডিআর কঙ্গোতে জাতিসংঘ মিশনে গেলেন বিমান বাহিনীর ১১১ সদস্য

অভয়নগর প্রতিবেদক

 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্য। বুধবার (৪ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমানে তারা কঙ্গোর উদ্দেশে রওনা হন।

এ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। বিমানবন্দরে তাদের সফল মিশন ও নিরাপদ যাত্রা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান।

ডিআর কঙ্গোতে সংঘাত নিরসনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ মিশনে যাওয়ার আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।



ফেসবুক কর্নার