November 3, 2026, 3:17 pm
শিরোনাম :

নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব। মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি জানিয়েছেন নওগাঁ জেলা কারাগারেরদায়িত্বে নিয়োজিত চিকিৎসক কৌশিক আহমেদ।
চিকিৎসক কৌশিক আহমেদ বলেন, জাকির হোসেন হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হতো। মঙ্গলবার সকালে তাঁর মধ্যে হার্ট অ্যাটাকের উপসর্গ দেখা দিলে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার সময় তাঁর মৃত্যু হয়। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন।
নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার