November 3, 2026, 8:30 pm
শিরোনাম :
ডেইলি স্টারের প্রতিবেদন থেকে তা’মীরুল মিল্লাতের নাম প্রত্যাহার জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: শফিকুর রহমান কচুয়ায় সড়ক ছেড়ে মাঠে বাস পার্কিং, কমেছে যানজট সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৬ লাখ টাকা দৌলতপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ১৩.৫৪ শতাংশ গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

সীমান্ত হত্যা বন্ধে একমত বিজিবি-বিএসএফ, পেট্রাপোলে বৈঠক

অভয়নগর প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রাপোলের বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক পর্যায়ে এ বৈঠক হয়।
ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলো সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিরা।



ফেসবুক কর্নার