November 3, 2026, 4:03 pm
শিরোনাম :
গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল মুক্তির আগেই শাহরুখের ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি রুপি বিয়ের গোপন ছবি ফাঁস, তদন্তকারী নিয়োগের ভাবনায় টেইলর সুইফট নতুন সিনেমা ‘আবার দেখা হলো’তে একসঙ্গে চঞ্চল-তুষি-সিয়াম মহব্বত’ সিনেমায় শাকিবের নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী বিএনপি নেতা ইসরাইল হোসেনের মৃত্যু, কালীগঞ্জে দুই দিনের শোক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

অভয়নগর প্রতিবেদক

 

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২ নভেম্বর) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো তাঁর অবসরের বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

২০১২ সালে ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। জাতীয় দলের হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন তিনি। ৩৩.৮১ গড়ে এবং ১২৬.৭০ স্ট্রাইক রেটে করেছেন ৩ হাজার ৯৯০ রান। এই সংস্করণে তাঁর রয়েছে চারটি সেঞ্চুরি ও ২৩টি অর্ধশতক। অফ স্পিনে নিয়েছেন ৭৭ উইকেট।

২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তাঁর অপরাজিত ২০১ রানের ইনিংস ওয়ানডে ইতিহাসের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। লোয়ার অর্ডারে ব্যাটিং করেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য পরিচিত ম্যাক্সওয়েলের ওয়ানডে ক্যারিয়ারে রয়েছে ৯১টি ক্যাচ।



ফেসবুক কর্নার