November 4, 2026, 10:10 am
শিরোনাম :
অভয়নগরে আট ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল তিন প্রাণ আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল এসআইয়ের ডিসেম্বরে কিছু ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টের অনুপ্রবেশ হলে দায় সরকারের: নাহিদ পেনসিলভেনিয়ায় ট্রাম্পের দলের আসন পুনরুদ্ধার করলেন কোগনেটি হাটহাজারী শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা মহাপরিচালক মার্কিন সিনেটে একসঙ্গে দায়িত্ব নেবেন তিন কৃষ্ণাঙ্গ নারী আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে অর্পিতার প্রশংসায় প্রসেনজিৎ বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ সোনারিকা

ফরিদগঞ্জে ওয়ারিশি জমি থেকে পাঁচজনকে বঞ্চিতের অভিযোগ

তারেক রহমান তারু, ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ওয়ারিশি সম্পত্তি থেকে পাঁচ ওয়ারিশকে বঞ্চিত করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মৃত শরাফত আলীর ছেলে আনোয়ার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। একই ঘটনায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। উপজেলার বালিথুবা ইউনিয়নের দিয়ারমন্ডল গ্রামে এ বিরোধের সূত্রপাত।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমির মোট আটজন ওয়ারিশ থাকলেও মাত্র তিনজনের নামে খারিজ বা নামজারি করা হয়েছিল। এতে বাকি পাঁচজনকে তাঁদের বৈধ সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, ওয়ারিশ সনদে আটজনের পরিবর্তে তিনজনকে ওয়ারিশ দেখিয়ে নামজারি করা হয়। আপত্তির পর ভূমি অফিস থেকে সংশ্লিষ্ট নামজারি বাতিল করা হয়েছে বলেও তাঁরা জানান। জমি দখল, হুমকি ও মারধরের অভিযোগে আনোয়ার ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অভিযুক্তরা হলেন জাহাঙ্গীর আলম, মাহবুব, আবুল কালাম, ফয়জের নেছা, আছমা ও মোস্তফা। গত ২৫ অক্টোবর সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন নালিশি সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীরা নিজেদের অধিকার রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এবং জমি দখল বা উচ্ছেদ ঠেকাতে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের দাবি, সম্পত্তির মালিকানা নিয়ে তাঁদেরও বক্তব্য রয়েছে। এলাকাবাসী বিরোধের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করছেন। ওয়ারিশ সনদে অনিয়মের অভিযোগে ২ নম্বর বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ফরিদগঞ্জ থানার এসআই নুরুল আলম জানান, বিষয়টি আদালতে বিচারাধীন; তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার