November 4, 2026, 1:50 pm
শিরোনাম :
সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন; আহত সাংবাদিকরা সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুতে নিন্দা, তদন্তের দাবি জামায়াত আমিরের তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান নবজাতকের মৃত্যুতে মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রপতির আহ্বান তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার

রাকিবুল ইসলাম রাকিব, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জসহ তিন জেলায় আত্মসমর্পণকারী ৬৫ জন চরমপন্থির দেওয়া তথ্য ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি। অধিনায়ক জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামগুলো আগে আত্মসমর্পণকারী চরমপন্থিদের হেফাজতে ছিল।
তিনি আরও জানান, গত ১ নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে ওই ৬৫ জন চরমপন্থি এসআরবির কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। পরে তাদের দেওয়া তথ্য ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়।



ফেসবুক কর্নার