November 5, 2026, 8:25 pm
শিরোনাম :
ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড, উদ্বিগ্ন অভিভাবকরা কুড়িগ্রাম পৌরসভায় ১০ বছর ধরে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড মানিকগঞ্জ মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুইজনকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

অভয়নগর প্রতিবেদক

 

নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ অভিনয় করছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ও অভিনয়শিল্পীদের ঘোষণা দেন নির্মাতা। এর আগে গুঞ্জন উঠেছিল, সিনেমাটির নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়নি।

চুক্তিস্বাক্ষরের ছবি প্রকাশ করে আদনান জানান, ‘অপলক’ তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পুরো দলের স্বপ্ন ও ভালোবাসা নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। তিনি বলেন, তাঁরা একটি সৎ, সরল ও মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক চলচ্চিত্র বানাতে চান, যেখানে দর্শক ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। অন্যদিকে মেহজাবীনও নিজের ফেসবুক পেজে সিনেমাটির ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।

আফরান নিশো ও মেহজাবীন ছোট পর্দায় দীর্ঘদিনের জনপ্রিয় জুটি। একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন তাঁরা। ভিকি জাহেদের নির্মাণে ‘পুলসিরাত’ সিনেমাতেও একসঙ্গে দেখা যাবে তাঁদের। উল্লেখ্য, আদনান আল রাজীব দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনচিত্র ও নাটক নির্মাণ করছেন। তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়ে স্পেশাল মেনশন অর্জন করেছিল। এবার তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ঘিরেও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার