November 5, 2026, 4:42 pm
শিরোনাম :
ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড, উদ্বিগ্ন অভিভাবকরা কুড়িগ্রাম পৌরসভায় ১০ বছর ধরে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড মানিকগঞ্জ মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুইজনকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাসির উদ্দিন খুলনা

খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার তিলক এলাকায় পথসভায় এবং খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একসময় খুলনা দেশের অন্যতম শিল্পাঞ্চল ছিল। নানা কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা হয়ে পঞ্চগড় পর্যন্ত শিল্পকারখানা গড়ে তুলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করতে চায়। মোংলা বন্দরের সক্ষমতা বাড়িয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোও সরকারের লক্ষ্য। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে এ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা নিয়ে সমালোচনা করেন এবং গুম-খুন, লুটপাট ও অর্থপাচারের অভিযোগ তুলে ধরেন।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের প্রভাব সত্ত্বেও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা চলছে। এর আগে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে কাটাখালী মোড়েও তিনি পথসভায় বক্তব্য দেন। পরে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।



ফেসবুক কর্নার