November 5, 2026, 5:33 pm
শিরোনাম :
ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড, উদ্বিগ্ন অভিভাবকরা কুড়িগ্রাম পৌরসভায় ১০ বছর ধরে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড মানিকগঞ্জ মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুইজনকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে

দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড, উদ্বিগ্ন অভিভাবকরা

আব্দুল্লাহ আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি;

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা পাউরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর পাউরুটিতে ব্লেডটি পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রথম শিফটের ছুটির পর শিশু শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার স্কুল ফিডিংয়ের পাউরুটি নিয়ে বাড়ি যায়। পরে সেটি খেতে গিয়ে পাউরুটির ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায় সে। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের সদস্যরা পাউরুটিটি নিয়ে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরুণ রায় জানান, শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। তাঁর নির্দেশে পাউরুটিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তবে অন্য শিক্ষার্থীদের প্যাকেটে এ ধরনের কোনো বস্তু পাওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে, পাউরুটির ভেতরে ব্লেড পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন জানান, পাউরুটিটি সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসডিওর স্কুল ফিডিং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার