October 2, 2026, 10:45 pm

নোবিপ্রবির সিএসটিই ক্লাবের নতুন কমিটি গঠন

মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সিএসটিই ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপরাজিতা বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের মো. আবেদুল হক আরিফ। কমিটিতে প্রযুক্তি বিষয়ক সহসভাপতি মো. শাহেদ হোসাইন নিশাদ, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সহসভাপতি অবন্তিকা নাথ, অনুষ্ঠান ও কার্যক্রম বিষয়ক সহসভাপতি মো. ইয়াসিন আরাফাত এবং সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক সহসভাপতি তারেক হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক সানজিদা আফরিন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাকিফুর রহমান, জনসংযোগ সম্পাদক আব্দুস সাত্তার নায়েম এবং কোষাধ্যক্ষ উরওয়াতুল উসকা ওয়াসি রয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাজেশ মজুমদার রন্টি, মাহাপারা চৌধুরী, নুশরাত জাহান জায়মা, সাকিবুল ইসলাম, মো. আশরাফুল শাহ, ইশতিয়াক আল নোমান, সাদিয়া জামান শুকরিয়া, মিশকাতুল ইসলাম, সবুজ বিশ্বাস ও মো. সামির।
সভাপতি অপরাজিতা বড়ুয়া বলেন, ক্লাবের কার্যক্রম শুধু ইভেন্টকেন্দ্রিক না রেখে শিক্ষার্থীদের প্রয়োজন ও আগ্রহকে কেন্দ্র করে সাজানো হবে। Programming, AI, Data Science, Cyber Security, Networking ও Research-সহ বিভিন্ন ক্ষেত্রে শেখার সুযোগ তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়, অ্যালামনাই ও ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সাধারণ সম্পাদক আবেদুল হক আরিফ বলেন, প্রোগ্রামিং কনটেস্ট, ক্যারিয়ার সেমিনার ও বিভিন্ন প্রযুক্তিভিত্তিক বুটক্যাম্প আয়োজনের পাশাপাশি জাতীয় পর্যায়ে CSTE Fest আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার কথা জানান তারা।



ফেসবুক কর্নার