
প্রাথমিক শিক্ষার গুণগত ও কাঠামোগত রূপান্তর নিশ্চিত করতে ১৫ বছর মেয়াদি একটি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংস্কার হতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা ও তথ্য-প্রমাণনির্ভর। এ জন্য ১৫ বছরের ফ্রেমওয়ার্কের পাশাপাশি তিন, পাঁচ, সাত ও দশ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে, যাতে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অগ্রগতি ও গৃহীত উদ্যোগের কার্যকারিতা মাপা যায়।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য শুধু বিদ্যালয়ে উপস্থিতি নয়, বরং প্রতিটি শিশুর প্রকৃত শিখন, আনন্দময় শিক্ষা এবং নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং হ্যাপিনেস’-এর ধারণা সামনে রেখে পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষাকে সমন্বিতভাবে দেখতে হবে। সরকারি ও বেসরকারি প্রাথমিক প্রতিষ্ঠানের মধ্যে মান ও সুযোগ