November 9, 2026, 4:29 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ

অভয়নগর প্রতিবেদক

 

সিলেট টেস্টের শেষ দিনে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দিনের প্রথম দিকে মাত্র ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। তবে এরই মধ্যে ক্যারিবীয়দের লিড সাড়ে তিনশ রান ছাড়িয়েছে। আগের দিনের ১৪০ রানে অপরাজিত কাভেম হজ ও ২০ রানে আমির জাঙ্গু পঞ্চম দিনের খেলা শুরু করেন।

দিনের শুরুতেই নাঈম হাসানের বলে বিদায় নেন হজ। ১৯৪ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করেন তিনি। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। এরপর টানা দুই ওভারে আরও দুটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে নাঈম হাসানের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ১ রানে ফেরেন শামার জোসেফ।

এদিন ৩৫০ রানে চতুর্থ উইকেট হারানোর পর ৩৭২ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের। দিনের খেলা শুরুর আগে বাংলাদেশের কোচ জানান, পঞ্চম দিনে ব্যাটিং করা কঠিন হলেও উইকেট এখনো ভালো অবস্থায় রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স বলেন, প্রথম ঘণ্টার পরিস্থিতি দেখে পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে। টেস্ট ম্যাচে হার এড়ানোর চেষ্টাও তাঁদের পরিকল্পনার অংশ।



ফেসবুক কর্নার