November 9, 2026, 4:37 pm
শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী শেষ দিনে ২২ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিল বাংলাদেশ রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক উইকেট না হারিয়ে সেশন শেষ, জয়ে বাংলাদেশের লক্ষ্য ২০৭ রান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সভা ভারতের মন্দিরে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার পশ্চিমা নারীবাদ থেকে প্রজন্মকে রক্ষায় সচেতনতার আহ্বান -পীর সাহেব চরমোনাই  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন বিমানবন্দরের ট্রলিম্যান শাহজাহানের শতকোটি টাকার সম্পদের অভিযোগ

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী

অভয়নগর প্রতিবেদক

 

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্কোয়াডে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) সকালে দেশে আসেন তিনি। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁর মাঠে নামার কথা রয়েছে।

ক্লাব ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। তবে তাঁকে ছাড়াই ১-০ গোলের জয় পায় বাংলাদেশ। রোববার শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক দল। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজার দলে যোগ দেওয়া বাংলাদেশের জন্য স্বস্তির খবর।

এদিকে হামজার সঙ্গে একই দিনে ঢাকায় আসার কথা রয়েছে ফারহান আলী ওয়াহিদের। অন্যদিকে, ভুটানের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পেয়ে ছিটকে যাওয়া তপু বর্মণের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে চলছে তাঁর পুনর্বাসন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁকে খেলানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ।



ফেসবুক কর্নার