November 10, 2026, 4:46 pm
শিরোনাম :
লোহাগড়ায় বাড়ির ছাদে ভ্যানচালকের মরদেহ, মৃত্যুর কারণ রহস্যে ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও মিনিবাসে অগ্নিসংযোগ, আটক পাঁচ

ছালাম মোল্লা, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জে রাতভর নাশকতামূলক ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর শহরের জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, বিভিন্ন পুলিশ ফাঁড়ি, বাসস্ট্যান্ড ও জাগীর সেতুসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এবং সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় দফায় দফায় ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিভিন্ন এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। রাত আনুমানিক ১টার দিকে পৌরসভার নওখন্ডা এলাকা থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, জড়িতদের শনাক্তে জেলাজুড়ে অভিযান চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে নাশকতার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। পুলিশের ধারণা, মোটরসাইকেল ব্যবহার করে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।



ফেসবুক কর্নার