যশোরের অভয়নগর উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের টয়লেটে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার ১৫ দিন পর মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বাইকারা রানাভাটা এলাকার বাসিন্দা। আটকের পর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে, নির্যাতনের শিকার শিশুটি ঘটনার পর পাঁচ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। বর্তমানে তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেন এবং ঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।