November 10, 2026, 4:35 pm
শিরোনাম :
ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না হলে তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

জাজিরায় আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

জাহিদ হাসান, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:

 

 

শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। আগামী ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে পুলিশের ধারণা।

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে খিচুড়িগুলো রাজনৈতিক কর্মসূচিতে খাবার হিসেবে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে আলোচনা রয়েছে। তবে এর প্রকৃত উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই শেষে তা বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে। এ ঘটনায় নাওডোবা বাজার ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খিচুড়ির মালিকানা ও মজুতের উদ্দেশ্য যাচাই করছে পুলিশ।



ফেসবুক কর্নার