November 10, 2026, 4:22 pm
শিরোনাম :
ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না হলে তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

অভয়নগর প্রতিবেদক

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় সংস্কার না করার কারণে ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি সারা দেশে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করছে। সাম্প্রতিক কয়েক দিনে মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেটসহ অন্তত ৫০টি স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা অবরোধ ও বিস্ফোরণ, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগে চালক কালাচাঁন শেখের (৩৪) মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তার কারণে এসব ঘটনা ঘটছে এবং এর দায় সরকার এড়াতে পারে না। তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্রকাঠামোয় সংস্কার, হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় জনগণের দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



ফেসবুক কর্নার