November 10, 2026, 4:43 pm
শিরোনাম :
লোহাগড়ায় বাড়ির ছাদে ভ্যানচালকের মরদেহ, মৃত্যুর কারণ রহস্যে ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

দেবিদ্বারে মাদ্রাসা সুপারকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

আইয়ুব রহমান, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার দেবিদ্বারে মাদ্রাসা সুপারকে মারধর করে নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে উপজেলার গোপালনগর গ্রামের উত্তরপাড়া মুগলী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাওলানা আবু সাঈম সরকার (৫৫) গোপালনগরের বাসিন্দা এবং মুরাদনগর উপজেলার চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার। তিনি রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ডের সভাপতিও।
তাঁর স্ত্রী পারভীন আক্তার দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, ছেলে ইমামিন সরকারকে বিদেশে পাঠানোর জন্য আবু সাঈম সরকার আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিলেন। ঘটনার দিন সেই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তাঁকে অনুসরণ করে। গোপালনগর উত্তরপাড়ায় পৌঁছালে কয়েকজন তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করে এবং নগদ ৭ লাখ টাকা ও আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি রিয়েলমি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলায় তিনিসহ কয়েকজন আহত হন এবং স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। অভিযোগে আবুল বাসার (৪৮), আমজাদ (৫৫), ফাহিম (২২), মাহিন (৪২), জামাল (৫৫), সাইমন (২৬), মজিবুর রহমান (৬০) ও রাফি (২৩)-এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীকে দেখতে যান কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা। শহিদুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার, টাকা উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার