লোহাগড়ায় বাড়ির ছাদে ভ্যানচালকের মরদেহ, মৃত্যুর কারণ রহস্যে
মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।
Update Time :
Tuesday, November 10, 2026
/
19 Time View
/
Share
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্লার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে আজিবর শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাড়ির লোকজন ছাদের ওপর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আজিবর শেখ সিঙ্গা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
আকস্মিক এ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। যে মানুষটি প্রতিদিন পরিশ্রম করে সংসার চালাতেন, তাঁর মরদেহ উদ্ধারের খবরে স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। এ ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি হত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা এখনো নিশ্চিত নয়।