November 11, 2026, 1:56 pm
শিরোনাম :
পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ লালমনিরহাটে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড উজবেক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শাকপুরা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘মোহাম্মদ ইফতু’ নামের একটি পেজ থেকে আপলোড করা ভিডিওতে কয়েকজন যুবককে মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়। তাঁদের স্লোগান ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। পোস্টে এটিকে ৫ আগস্টের পর বোয়ালখালী যুবলীগ ও ছাত্রলীগের প্রথম অবরোধ ও মশাল মিছিল বলে উল্লেখ করা হয়েছে।

ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনভর পুলিশের সতর্ক টহল জোরদার করা হয়। অন্যদিকে, অবরোধের নামে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় ‘বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতিবাদী মোটরসাইকেল মিছিল বের করা হয়।

ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর নজরে এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার