November 11, 2026, 1:22 pm
শিরোনাম :
ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টেকনাফে চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জে খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপির সাংগঠনিক তৎপরতা রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সড়ক দুর্ঘটনায় আহত আবুল কালামকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ শিবচরে নিখোঁজের ১০দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি কিশোরের

রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার

নাজিম হোসেন, লক্ষ্মীপুর জেলা ব্যুরো।

লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে বিদেশি পাউডার দুধের দুটি বড় কৌটা উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ি থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা কৌটার ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দিলে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটি উদ্ধার করেন। বিস্ফোরক থাকতে পারে, এমন আশঙ্কায় ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া বাসার সন্ধান পান তদন্ত কর্মকর্তা। গত সোমবার ওই বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে বাসার পেছনে মাটির নিচে লুকানো অবস্থায় কৌটা দুটি পাওয়া যায়। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, প্রতিটি কৌটার ওজন তিন থেকে চার কেজি হতে পারে এবং প্রাথমিকভাবে ভেতরে স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বিস্ফোরক দ্রব্য রয়েছে বলে মনে হয়েছে।
ওসি আরও জানান, বিষয়টি আদালতকে অবহিত করে বুধবার আইনি পদক্ষেপের আবেদন করা হবে। আদালতের অনুমতি পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় কৌটা দুটি নিষ্ক্রিয় করা হবে। ঘটনায় এলাকার মানুষ উৎকণ্ঠায় রয়েছেন। স্থানীয় বাসিন্দা মো. রহিম উদ্দিন বলেন, নারী ও শিশুরা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং তাঁরা স্থায়ী প্রতিকার চান। শিক্ষক মো. মাইন উদ্দিন একটি কুচক্রী মহলের পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



ফেসবুক কর্নার