November 11, 2026, 1:44 pm
শিরোনাম :
উজবেক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টেকনাফে চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জে খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপির সাংগঠনিক তৎপরতা

তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার

হামিদুর রহমান, স্টাফ রিপোর্টার, তানোর (রাজশাহী)।

রাজশাহীর তানোরে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১১ নভেম্বর) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুজিশহর গ্রামের কামরুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (৩৩), নলপুকুরিয়া গ্রামের আলফাজের ছেলে মো. সিদ্দিক (৪৫), শুকদেবপুর গ্রামের মৃত এড্রিস আলমের ছেলে মো. এন্তাজ আলী (৫০), মালশিরা গ্রামের মৃত বজের মণ্ডলের ছেলে মো. হাবিব মণ্ডল (৪৫) এবং রাতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. নাঈম ইসলাম (২২)। মামলার নথি অনুযায়ী তাঁরা এজাহারভুক্ত আসামি; রাকিব ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর, এন্তাজ ৩২ নম্বর, হাবিব ৩৩ নম্বর এবং নাঈম ৩৪ নম্বর আসামি।
স্থানীয়ভাবে তাঁদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেলেও এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য যাচাই করা সম্ভব হয়নি। রাতভর অভিযানে পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকার প্রত্যাশা করছেন।



ফেসবুক কর্নার