November 11, 2026, 2:06 pm
শিরোনাম :
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ লালমনিরহাটে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড উজবেক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় ২২ যানবাহনে নাশকতা

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে। বাসে সাধারণ যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বাসটি আসাদ গেটের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় অক্ষত রয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা জানান, ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল তদন্ত করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব নাশকতায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার