November 12, 2026, 7:47 pm
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তিতে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার খুলনায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে ব্যাংকের লিগ্যাল নোটিশ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা 

কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

 

তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কপ-৩১ সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। আজ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট শুভেচ্ছা বিনিময় করেন। সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি। এ বিষয়ে সম্ভাবনা যাচাই এবং গ্রহণযোগ্য সমাধানে সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যায়ে পাট ও অন্যান্য পচনশীল পণ্যের সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করেছে। গতকালের বৈঠকেও এ প্রস্তাব তুলে ধরা হয়েছে। সফরে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী, যা দ্বিপক্ষীয় কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখতে পারে।



ফেসবুক কর্নার