November 12, 2026, 7:47 pm
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তিতে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার খুলনায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে ব্যাংকের লিগ্যাল নোটিশ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা 

বাড়িতে হামলা আওয়ামী লীগ দায়ী -নুসরাত তাবাসসুম

তানভীর আজাদ, কুষ্টিয়া স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে সুপরিকল্পিত হামলা দাবি করে আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তাঁর বাবা আব্দুল হালিম ও এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
নুসরাত তাবাসসুম জানান, সংসদ অধিবেশন চলায় তিনি ঢাকায় ছিলেন এবং অগ্নিকাণ্ডের খবর পেয়ে গ্রামের বাড়িতে আসেন। বেশ কিছুদিন ধরে অপরিচিত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়ে তিনি বলেন, ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে পাওয়া একটি হুমকির কলসহ সংশ্লিষ্ট বিষয়ে তিনি ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। তাঁর দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে হুমকিস্বরূপ একটি পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাড়িতে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে, যা পেট্রোল বোমা হামলা বলে তাঁর দাবি। তিনি অভিযোগ করেন, ১২ ঘণ্টা পরও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়নি। তবে দৌলতপুর থানার ওসি তাঁকে জানিয়েছেন, ঢাকা থেকে ফরেনসিক দল আসবে। তিনি মামলা দায়েরের কথা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বলে তাঁর ব্যক্তিগত সহকারী ফেসবুক পোস্টে জানান। দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বেলাল উদ্দিন বাড়িটি পরিদর্শন করে পরিবারের প্রতি সহমর্মিতা জানান। স্থানীয় বিভিন্ন দলের নেতারাও নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার