November 12, 2026, 7:35 pm
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তিতে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার খুলনায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে ব্যাংকের লিগ্যাল নোটিশ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা 

যশোরে আদালতের দেয়ালে তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

অভয়নগর প্রতিদেক

 

যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ১৫ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে আদালতপাড়াসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, পরপর তিনটি বিকট শব্দ শুনে বাইরে এসে তাঁরা ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ নেতাকর্মীরা। তাঁরা বলেন, একটি মহল যশোর শহরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের দেয়ালে দুটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন।



ফেসবুক কর্নার