November 12, 2026, 7:35 pm
শিরোনাম :
সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তিতে সিপিজের সহযোগিতা চাইল বিএমএসএফ পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার খুলনায় বিএনপির নেতাকে গুলি করে হত্যা সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি চেক ডিজঅনার: অনন্ত জলিল ও তার স্ত্রীকে ব্যাংকের লিগ্যাল নোটিশ তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়মের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা 

বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি

অভয়নগর প্রতিদেক

বোনের হাতের জলপাইয়ের চাটনি ছিল ভীষণ প্রিয়। সেই চাটনি খেতে খেতেই বোনের এক মজার প্রশ্নের জবাবে মুখে জলপাইয়ের বিচি রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাই। এরপর পেরিয়ে গেছে ৩০ বছর। বোন আর বেঁচে নেই, কিন্তু তার কাছে দেওয়া কথা আজও রেখেছেন ৭৫ বছর বয়সী জয়দেব বিশ্বাস।
বুধবার (১১ নভেম্বর) নিউজ ১৮-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কথা দিয়ে কথা না রাখার চেনা ট্রেন্ডে তিনি এক উজ্জ্বল ব্যতিক্রম। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এবং বোনের প্রতি ভাইয়ের নিঃশর্ত প্রতিশ্রুতির এক অবিশ্বাস্য গল্প নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস এখন আলোচনায়। কারণ, গত তিন দশক বা ৩০ বছর ধরে তিনি একটি জলপাইয়ের আঁটি মুখেই পুরে ঘুরে বেড়াচ্ছেন!
রণ-বনে-শয়নে-স্বপনে, সর্বক্ষণ সেই আঁটি তার সঙ্গী। পানি খাওয়া, দাঁত মাজা, খাওয়া-দাওয়া এমনকি ঘুমের মধ্যেও সেটি থাকে তার মুখে। ফলে কথা বলতে গেলে কিছুটা জড়িয়ে যায়। ভুলবশত অনেকে তাকে তোতলা মনে করলেও তাতে ভ্রূক্ষেপ নেই জয়দেবের। কারণ, বোনকে দেওয়া কথা যে তাকে রাখতেই হবে।
জানা যায়, জয়দেবের জীবনে কোনো আপন বোন ছিল না। বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত এই কর্মী মধ্যবিত্ত পরিবারের মানুষ। ভাইফোঁটার দিনে চারপাশের উৎসব মুখর পরিবেশ দেখলেই তার মন খারাপ হয়ে যেত। প্রতিবেশিনী ও বাঘাযতীন কলেজের অধ্যাপিকা অগ্নিবীণা দেবীকে এক দিন নিজের এই দুঃখের কথা জানান জয়দেব। সঙ্গে সঙ্গে রাজি হন অগ্নিবীণা। জানান, তিনিই জয়দেবকে ফোঁটা দেবেন।
এরপর থেকে প্রতিবছর ভাইফোঁটায় জয়দেবকে ফোঁটা দিতেন তিনি। আয়োজন করতেন নানা পদের খাবার। শেষ পাতে থাকত জয়দেবের প্রিয় জলপাইয়ের চাটনি।
ঘটনাটি ১৯৯৬ সালের ভাইফোঁটার। সেদিন চাটনি খেতে দেখে অগ্নিবীণা মজা করে জানতে চান, জলপাইয়ের বিচি কত দিন মুখে রাখতে পারবেন জয়দেব। জবাবে তিনি বলেন, বোন যত দিন না বের করতে বলবেন, তত দিন বিচি মুখেই রাখবেন।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেদিন থেকেই মুখে জলপাইয়ের বিচি রেখে দিয়েছেন জয়দেব। শুরুতে এ কারণে জিভে ঘা হয়েছিল, এমনকি রক্তও পড়ত। তবে বিচি মুখ থেকে বের করেননি। এখন সেটি তার অভ্যাসে পরিণত হয়েছে। বিচি মুখে রেখেই তিনি খাবার খান, পানি পান করেন, দাঁত মাজেন এবং ঘুমান। এ কারণে কথা বলার সময় কিছুটা জড়তা তৈরি হয়েছে।
জানা যায়, ২০১২ সালের ২৪ জানুয়ারি মারা যান অগ্নিবীণা দেবী। বোনকে হারানোর সেই বেদনা আজও ভুলতে পারেননি জয়দেব। গলা জড়িয়ে আসা কান্নায় তিনি বলেন, ‘বোন তো আজ আর নেই। যতদিন বেঁচে আছি, তার স্মৃতিটুকুই এভাবে আগলে রাখব।’
একটি জলপাইয়ের বিচি। অথচ এর সঙ্গে জড়িয়ে আছে তিন দশকের ভালোবাসা, স্মৃতি আর বোনকে দেওয়া কথা রাখার এক বিরল গল্প।



ফেসবুক কর্নার