November 15, 2026, 1:00 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

গাংনীতে রাতের আঁধারে শেখ মুজিবের প্রতিকৃতি স্থাপন

মামুনুর রশীদ, মেহেরপুর প্রতিনিধি।

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনরায় স্থাপনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় সরকারি ভবন দুটিতে এসব প্রতিকৃতি স্থাপন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন ব্যক্তি প্রতিকৃতিগুলো সরিয়ে ফেলেন বলে পুলিশ জানিয়েছে। প্রতিকৃতি স্থাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি হয়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রতিকৃতি দৃশ্যমান ছিল, পরে আবার সরিয়ে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবন দুটিতে আগে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা ছিল, তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেগুলো ভেঙে ফেলা হয়। দীর্ঘ সময় পর শুক্রবার দিবাগত রাতে নতুন করে সেখানে প্রতিকৃতি স্থাপন করা হয়। তবে রাতের আঁধারে কারা, কী উদ্দেশ্যে ও কার উদ্যোগে প্রতিকৃতি স্থাপন করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিকৃতি স্থাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার