November 15, 2026, 12:54 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

ভোলায় ২১ লাখ টাকার স্বর্ণালংকারসহ একজন গ্রেপ্তার

মোহাম্মদ নয়ন চৌধুরী, ভোলা প্রতিনিধি।

ভোলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ীর বাসিন্দা মো. আ. আলী (৩৯) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর রোডের নূর জুয়েলার্সে অভিযান চালায় ডিবি। এক ব্যক্তি সেখানে স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন, এমন তথ্যে সন্দেহভাজনের কালো হাতব্যাগ তল্লাশি করে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। তিনি বৈধ মালিকানা বা ক্রয়ের কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জুয়েলার্স মালিকের মাধ্যমে পরীক্ষা করে স্বর্ণের পরিমাণ নিশ্চিত করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি ও একটি তামার ব্রেসলেটও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে পুলিশ জানতে পারে, ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় আনা হয়েছিল। সংশ্লিষ্টরা মোহাম্মদপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার