November 15, 2026, 1:01 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

সিদ্ধিপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ উদ্বোধন

তামিম আহমেদ মনির, অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের অভয়নগর উপজেলার ৮ নম্বর সিদ্ধিপাশা ইউনিয়নে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্ল্যাগশিপ কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিকেল ৪টায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম, থানা বিএনপির সহসভাপতি কাজী আমিনুর রশিদ বাবু ও সাবেক চেয়ারম্যান এম জি সারোয়ার ফরাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ইয়ার আলী, সিনিয়র সহসভাপতি শেখ উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাওলাদার, থানা বিএনপির সদস্য শেখ ইমাম হোসেন এবং সুপারভাইজার জসিম উদ্দিন সোহাগ।

এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়াউর রহমান।



ফেসবুক কর্নার