November 15, 2026, 12:59 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের নন্দিত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী ও প্রযোজক জয়ন্ত মুখার্জি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেয়ে মেঘা মুখোপাধ্যায়।

মেঘা জানান, ফুসফুসের সংক্রমণ ও টাইফয়েডে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন জয়ন্ত। দীপাবলির প্রথম দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে ১১ নভেম্বর চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে গেলে ফুসফুসের সংক্রমণ তীব্র বলে জানা যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। পরিবারের ভাষ্য, কোনো তীব্র যন্ত্রণা ছাড়াই শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করলেও চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় যুক্ত ছিলেন জয়ন্ত। ১৯৭৫ সালের ‘মজাক’, ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ সিনেমা এবং ১৯৯২ সালের টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এর প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মৌসুমী ও জয়ন্তের দাম্পত্যজীবন ছিল পাঁচ দশকেরও বেশি সময়ের। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে পায়েল ২০১৯ সালে মারা যান। স্বামীকে হারিয়ে আবারও কঠিন সময়ের মুখোমুখি হলেন অভিনেত্রী।



ফেসবুক কর্নার