November 15, 2026, 1:01 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম

আনোয়ার হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, খুলনার মতো দেশের অন্যতম বিভাগীয় শহরে গত ১০ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। সরকারের সামগ্রিক ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন। এভাবে চলতে থাকলে রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। শনিবার (১৪ নভেম্বর) ঝালকাঠি শহরের কলেজ রোডের চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ষষ্ঠ জেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফয়জুল করীম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াতে না পারায় মাদকের বিস্তার ও বেকারত্বের সুযোগে সন্ত্রাস বেড়েছে। অপরাধীদের গ্রেপ্তার না হওয়া, গ্রেপ্তারের পর সহজে জামিনে মুক্তি পাওয়া এবং পুরোনো সন্ত্রাসী নেটওয়ার্কের পরিবর্তে নতুন নেটওয়ার্ক গড়ে ওঠাও এর কারণ। এসবের দায় সরকারের ওপর বর্তায় উল্লেখ করে তিনি সরকারকে সমস্যাগুলো স্বীকার করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নীতির পরিবর্তন ছাড়া পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তিনটি সরকার দেশ পরিচালনা করলেও মানুষের সমস্যার সমাধান হয়নি বলে মন্তব্য করেন তিনি। ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে মানুষের সমস্যার প্রকৃত সমাধান সম্ভব বলেও দাবি করেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার